বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও UNESCO এর যৌথ উদ্যোগে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ অনুষ্ঠিত হয় "Social Emotional Wellbeing Orientation and Peer to Peer Learning Session"। যাতে আমাদের বিভাগ থেকে শামস্ শাহরিয়ার কবি স্যারের নেতৃত্বে একটি টিম উক্ত আয়োজনে অংশগ্রহণ করি। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষার্থী ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম এবং শেকৃবি'র উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, এবং
ইউজিসি'র ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীন, শেকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন, জবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. সাবিনা শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর সৈয়দ তানভীর রহমান, ইউনেস্কোর প্রতিনিধি রাজু দাস সহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইডি-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের কল্যাণে ইউজিসি ও ইউনেস্কো কর্তৃক গৃহীত এ যৌথ উদ্যোগ সত্যই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য দেশের সব বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিস্ট নিয়োগ, উৎপাদনশীলতা বৃদ্ধিতে সামাজিক ও মানসিক স্বাস্থ্যে গুরুত্ব দেওয়া, পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা, সৃজনশীলতা সৎ চিন্তা ও মহৎ কাজ উৎসাহিত করা, আমিত্ব দূর করা, এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার পারামর্শ উঠে আসে আলোচনায়।
মুহাম্মদ আল ইমরান
নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
রবিবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ।






Comments
Post a Comment