Skip to main content

সেমিনার: ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী

বাংলা একাডেমির 'কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে' প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সেমিনারের আয়োজন করে বাংলা একাডেমি।






‎‎সেমিনারে ‘ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম (১৯৭৩) চলচ্চিত্র : মালো জীবন-বাস্তবতার মহাকাব্যিক নির্মাণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফাহমিদা আক্তার ম্যাডাম।
‎সেমিনার সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক ড. মাহবুবা রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন 'তিতাস একটি নদীর নাম' চলচ্চিত্রের প্রযোজক হাবিবুর রহমান খান এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন রাজু। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
‎মুহাম্মদ আল ইমরান।
মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৪ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

Comments