Skip to main content

Posts

Showing posts from April, 2026

জাকসু কর্তৃক আয়োজিত “গ্রাফিক্স ডিজাইন” কোর্সের শেষ ক্লাস সম্পন্ন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) কর্তৃক আয়োজিত “গ্রাফিক্স ডিজাইন” কোর্সের শেষ ক্লাস সম্পন্ন। নাট্যকলা বিভাগের শিক্ষার্থী হিসেবে সৃজনশীল কাজের প্রতি আগ্রহ সবসময়ই ছিল, আর সেই আগ্রহ থেকেই এই কোর্সে যুক্ত হওয়া। মাঝখানে অসুস্থতার কারণে বেশ কয়েকটি ক্লাস মিস করেছি, যা নিয়ে কিছুটা খারাপ লাগা আছে। তবে আমাদের কোর্স শিক্ষক Fazle Rabbi Sarkar ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। উনার শেখানোর ধরণ এক কথায় অসাধারণ। বন্ধের সময়টা দারুণভাবে কাজে লাগানো গিয়েছে। রাব্বি ভাইয়ের কথা না বললেই নয় তার বুঝানো অতি চমৎকার। ক্লাসের সময় মনে হয়নি অনলাইনে ক্লাস করছি। আজ শেষ হলো ক্লাস, মিস করব ক্লাসের সকলকে। যে স্কিনে দাগায় তার জন্য বিশেষ দোয়া মিস করব। ধন্যবাদ জাকসু-কে এমন চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি, এখান থেকে শেখা দক্ষতাগুলো ভবিষ্যতে আমার সৃজনশীল কাজে অনেক বড় ভূমিকা রাখবে। মুহাম্মদ আল ইমরান নাট্যকলা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।