ভরত নাট্যশাস্ত্রের দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত ত্রিমাত্রিক নাট্যমণ্ডপের মধ্যে ‘বিকৃষ্ট মধ্যম রঙ্গালয়’ (Rectangular Medium Playhouse) সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও প্রায়োগিক দিক থেকে শ্রেষ্ঠ বলে বিবেচিত। ভরত মুনি নিজেই একে মর্ত্যলোকের বা সাধারণ মানুষের অভিনয়ের জন্য শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
আমার পুনর্নির্মিত এই চিত্রটি একাধারে প্রাচীন ভারতীয় নাট্য-স্থাপত্যের (Theatrical Architecture) এক কালজয়ী দলিল। এটি প্রমাণ করে যে, আজ থেকে হাজার বছর পূর্বেও ভারতীয় উপমহাদেশে নাট্যমঞ্চ নির্মাণ কেবল শিল্পকলার বহিঃপ্রকাশ ছিল না, বরং তা ছিল জ্যামিতি, শব্দবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের এক পরম উৎকর্ষের নিদর্শন।
মুহাম্মদ আল ইমরান
নাট্যকলা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

Comments
Post a Comment